ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিজে বাসায় ডিজে পার্টি: বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় ডিজে পার্টি ও মাদক সেবনের সুযোগ করে দেওয়ার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই আদেশে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে শনিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখা ভাটারা এলাকার ওই বাসাটিতে অভিযান চালায়। ডিবির ভাষ্যমতে, সেই সময় বাড়িটিতে ডিজে পার্টির আয়োজন চলছিল এবং সেখানে অবৈধ মাদক সেবনের ঘটনা ঘটছিল। অভিযানকালে পুলিশ গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। ওই ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়েছিল, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার এ ধরনের কর্মকাণ্ডে জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি, শিষ্টাচারবহির্ভূত ও অদক্ষতামূলক কর্মকাণ্ডের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে তাকে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন নিয়ম অনুযায়ী তিনি কেবল খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

আপলোডকারীর তথ্য

সংসদের আগামী অধিবেশনে সৌরবিদ্যুৎ আইন পাস হবে: জ্বালানিমন্ত্রী

নিজে বাসায় ডিজে পার্টি: বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

আপডেট সময় ০৯:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬