ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং লিমিটেডের চেয়ারম্যান ও সিইও তাদাশি ইয়ানাই। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ফাস্ট রিটেইলিংয়ের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি ইউনিক্লোকে বাংলাদেশে তাদের বিনিয়োগের পরিধি আরও বিস্তৃত করার জন্য আহ্বান জানিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল এবং পরিবেশবান্ধব ও টেকসই পোশাক উৎপাদন খাতে বাড়তি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইউনিক্লোর কার্যক্রমে সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশে জমির ব্যবস্থা করা থেকে শুরু করে বিনিয়োগের অনুমোদন ও যাবতীয় প্রক্রিয়া সহজতর করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এছাড়া পণ্যে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, উন্নত উৎপাদন ব্যবস্থাপনা ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। উভয় পক্ষের মতে, এই চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের বাণিজ্য ও দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে।

সাক্ষাতকালে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জাপানি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

আপলোডকারীর তথ্য

বলিউডে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে এখন ইনটিমেসি কো-অর্ডিনেটরের কদর বাড়ছে

বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় ১০:১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬