ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

ইসরায়েলের বুথফেরত জরিপে এগিয়ে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের নির্বাচনী উত্তেজনার মধ্যেই বুথফেরত জরিপের ফলাফলে নতুন মোড় এসেছে। দেশটির টেলিভিশন চ্যানেল ১২-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের চেয়ে এগিয়ে রয়েছে। নতুন এই জরিপে নেতানিয়াহুর জোট ৫২টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে আইজেনকোটের জোটের প্রাপ্ত আসন হতে পারে ৪৯টি। অথচ একই চ্যানেলের আগের বুথফেরত জরিপে আইজেনকোটের জোটকে ৫২টি আসনে এগিয়ে দেখানো হয়েছিল। তবে অন্য দুটি জরিপে দুই জোটের মধ্যে সমানে সমান লড়াইয়ের চিত্র উঠে এসেছে।

নির্বাচনি পরিস্থিতির এই পরিবর্তন সত্ত্বেও সরকার গঠনের সমীকরণ এখনো ঝুলে আছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১ এবং চ্যানেল ১৩-এর জরিপগুলো বলছে, দুই প্রধান জোটই সমানভাবে ৫১টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১টি আসনের প্রয়োজন। বর্তমানে কোনো বুথফেরত জরিপেই কোনো জোটের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইঙ্গিত মেলেনি, যা শেষ পর্যন্ত সরকার গঠন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন সংখ্যা ১২০।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বুথফেরত জরিপের এই হিসাব চূড়ান্ত ফলের সঙ্গে ভিন্ন হতে পারে। চূড়ান্ত আসন সংখ্যা এবং সরকার গঠনের ভাগ্য নির্ধারণের জন্য ইসরায়েলের আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফলের অপেক্ষায় রয়েছেন সবাই।

আপলোডকারীর তথ্য

শিশুদের ছাড়িয়ে চীনে বেড়েছে বয়স্ক মানুষের সংখ্যা

ইসরায়েলের বুথফেরত জরিপে এগিয়ে নেতানিয়াহুর জোট

আপডেট সময় ০৯:০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬