ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সব সম্প্রদায়ের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশা নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে ৫ দিন (২০-২৪ অক্টোবর) করায় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের এই সিদ্ধান্ত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে ২০-২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫দিন ছুটি ঘোষণা করেছে সরকার।

মতবিনিময়কালে প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নাগরিকদের কল্যাণে যতটুকু করা সম্ভব, তার সর্বোচ্চটাই করার চেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান এবং দেশের সব মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দের চেক হস্তান্তর করেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অনুদান হিসেবে ৪ কোটি টাকা চেয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় ৫ কোটি টাকা বরাদ্দ দেন। একইভাবে, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কঠিন চীবর দানের জন্য ২ কোটি টাকা দাবি করলেও প্রধানমন্ত্রী ৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করেন। এই বরাদ্দের অর্থ হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং জেলা প্রশাসনের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়। এতে উপকারভোগীরা সরাসরি তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে বরাদ্দের অর্থ গ্রহণ করতে পারবেন।

বরাদ্দ বৃদ্ধির জন্য সভায় উপস্থিত হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, সুবর্ণ ঠাকুর শিকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ উরাঁও। এছাড়াও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুশীল চন্দ্র বড়ুয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ও কাতারে বাড়তি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

সব সম্প্রদায়ের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬