ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ছুটির দিনে যে ৪টি কাজ করলে সাফল্য অনিবার্য

অাকাশ জাতীয় ডেস্ক:

সাফল্যের সিংহাসনে যারা বসেন, তারা আর পাঁচজনের মতোই রক্তমাংসের মানুষ। জীবনে চলার পথে কী এমন বিশেষ কাজ করেন তাঁরা, যা ব্যর্থ মানুষরা করেন না।

সেই উত্তরে আসার আগে শুরুতেই যা বলা দরকার, আমরা সারাদিনে যা যা করি, তার ৪০ শতাংশই হল আমাদের অভ্যাস। কথায় রয়েছে, মানুষ অভ্যাসের দাস। এই অভ্যাসের মধ্যেই লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি। প্রতিটি সফল মানুষ নিজেকে এমন অভ্যাসের মধ্যে দিয়ে পরিচালিত করেন, যা ব্যর্থ মানুষরা করেন না। অবসর সময়ে বা ছুটির দিনে কিছু বিশেষ কাজ করেন তাঁরা। যথা—

১। আয়-ব্যয়ের হিসাব করা— জীবনে তারাই সফল হন, যারা আয়ের তুলনায় কম ব্যয় করেন, সঞ্চয়ের দিকে আর বিনিয়োগের দিকেই বেশি মনোযোগী হন। সাপ্তাহিক কতটা আয় আর কতটা ব্যয় হচ্ছে, ছুটির দিনে ঘরে বসে সেসবের একটি নির্দিষ্ট হিসেব কষেন সফল মানুষেরা।

২। লক্ষ্যে এগুনোর উপায় খোঁজা — সফল মানুষেরা অবসর সময়ে বা ছুটির দিনে টিভি দেখে বা ইন্টারনেটে সময় নষ্ট করেন না। বরং অবসর সময় অতিবাহিত করেন লক্ষ্যে এগনোর উপায় খুঁজতে। যদি ব্যবসাই ধ্যানজ্ঞান হয়, সেক্ষেত্রে কী করলে ব্যবসার পরিধি আরও বাড়ানো যাবে, সেই হিসেব ঠিক করেন তারা। আর যদি চাকরিজীবী হন, সেক্ষেত্রে কী করলে আরও উপরে ওঠা যাবে, সেই পদক্ষেপের সন্ধানে থাকেন তারা।

৩। ধ্যান — ধ্যান মনকে শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে রোজকার ব্যস্ত জীবনে ধ্যানের জন্য আলাদা করে সময় বের করা সবসময় সম্ভব হয় না। তাই অন্তত ছুটির দিনে খানিকটা সময় ধ্যানের জন্য বরাদ্দ রাখেন সফল ব্যক্তিরা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন নিয়ম করে ধ্যান করেন।

৪। বই পড়া — বহু গবেষণায় আগেও জানা গেছে, সফল মানুষের অন্যতম হাতিয়ার হল বিভিন্ন বিষয়ের উপর বিপুল জ্ঞান। বলাই বাহুল্য, নিয়মিত বই পড়েন তারা। এর মাধ্যমেই বাড়ে জ্ঞান। তবে যদি কাজের চাপে সময় না হয়ে থাকে, সেক্ষেত্রে ছুটির দিনে অবশ্যই বই পড়েন সফল ব্যক্তিরা। তাই ছুটির দিনে বই পড়ার অভ্যাস বজায় রাখুন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ছুটির দিনে যে ৪টি কাজ করলে সাফল্য অনিবার্য

আপডেট সময় ০১:২০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭