ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বর্তমানে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকার ওপর ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত থাকলেও, ফিলিস্তিনি এই ভূখণ্ডটির ওপর ইসরাইলের পুরোপুরি বা শতভাগ নিয়ন্ত্রণ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন। তিনি জোর দিয়ে বলেন, হামাসকে মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না।

পাশাপাশি, গাজায় চলমান সামরিক অভিযান থামানো বা যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি বলেও তিনি স্পষ্ট করেন। যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের উদ্যোগে হামাসের নিরস্ত্রীকরণ এবং বন্দি বিনিময় সংক্রান্ত যে যুদ্ধবিরতির খসড়া আলোচনাধীন রয়েছে, তার তীব্র বিরোধিতা করে আসা ইসরাইলের কট্টর ও শীর্ষস্থানীয় নেতাদের দলে এলি কোহেন সর্বশেষ সংযোজন।

এর আগে ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইত্তামার বেন-গভিরও এই মার্কিন মধ্যস্থতাকৃত চুক্তির খসড়াকে সরাসরি ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। বেন-গভীর এবং উগ্র জাতীয়তাবাদী মন্ত্রীরা গাজায় কোনো ধরনের ছাড় দেওয়ার বিরোধী এবং তারা হামাস সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। মূলত ইসরাইলি সরকারের ভেতরের এই কট্টরপন্থী মন্ত্রীরা মার্কিন উদ্যোগের বা যুদ্ধবিরতির যেকোনো সমঝোতার শক্ত বিরোধিত করে আসছেন, যা গাজায় দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইসরাইলি কৌশলকেই স্পষ্ট করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ

মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের

আপডেট সময় ০৬:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬