ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে ফিরলেন লিটন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কাফ মাসলের চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে ছিলেন না লিটন দাস। কথা ছিল সেরে উঠলে খেলতে পারেন দ্বিতীয় টেস্ট। কিন্তু বাংলাদেশের জন্য দারুণ খবর হলো, প্রথম টেস্টের স্কোয়াডেই যুক্ত হচ্ছেন তিনি। শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম টেস্টে লিটনের দলভুক্ত হওয়ার খবর দিয়েছে বিসিবি।

বিসিবি জানায়, ‘বাঁ পায়ের বাছুরের চোট থেকে সেরে ওঠার ইতিবাচক অগ্রগতির পর, ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলে লিটন কুমার দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় কাফ মাসলে পাওয়া চোটের পর আর মাঠে নামেননি লিটন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামতে পারেননি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান লিটন। বিসিবি তখন জানিয়েছিল, আগামী ১২ আগস্ট ফিটনেস টেস্টের পর তার মাঠে ফেরার সময় নিশ্চিত করা যাবে। লিটনকে ছাড়াই তাই প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ।

বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, ‘৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান চোটের কারণে জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন, তবে তার পুনর্বাসন কর্মসূচিতে তিনি ভালো সাড়া দিয়েছেন এবং প্রথম টেস্টের একাদশ নির্বাচনের জন্য বিবেচনায় থাকবেন। দলের সঙ্গে যোগ দিতে তিনি রোববার ডারউইনের উদ্দেশ্যে উড়াল দেবেন।’

এই সিরিজে লিটন ছাড়াও বাংলাদেশের জন্য চোটের ধাক্কা আছে আরও। সাইড স্ট্রেইনের চোটের কারণে পুরো সিরিজেই নেই নাহিদ রানা। প্রথম টেস্টের দলে চোটের কারণে নেই পেসার শরীফুল ইসলামও। লিটনের ফেরাটা তাই পুরো দলের জন্যই স্বস্তির।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান, লিটন দাস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে ফিরলেন লিটন

আপডেট সময় ০৫:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬