ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন অধিনায়ক পেল নেদারল্যান্ডস

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেদারল্যান্ডস ক্রিকেটে শুরু হলো নতুন নেতৃত্বের অধ্যায়। চার বছরের বেশি সময় দলকে নেতৃত্ব দেওয়ার পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উইকেটকিপার-ব্যাটার স্কট এডওয়ার্ডস। তার স্থলাভিষিক্ত হয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার বাস ডি লিড, যিনি চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর বাকি ম্যাচগুলো থেকেই দায়িত্ব পালন করবেন।

শুক্রবার বিশ্বকাপ লিগ-২-এর উট্রেখট পর্ব শেষ হওয়ার পর নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনসিবি) প্রকাশিত এক ভিডিওতে সতীর্থদের সামনে নিজের সিদ্ধান্তের কথা জানান এডওয়ার্ডস। তিনি বলেন, সিদ্ধান্তটি তাৎক্ষণিক নয়; বরং অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে সাবেক প্রধান কোচ রায়ান কুক এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছিল।

এডওয়ার্ডসের মতে, এখন তার পুরো মনোযোগ একজন ক্রিকেটার হিসেবে আরও বেশি অবদান রাখার দিকে। নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি দলের জন্য আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেই বিশ্বাস করেন।

বিদায়ী বক্তব্যে তিনি সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত চার বছরে দলের সবাই যেভাবে তার পাশে থেকেছেন, তা তার জন্য ছিল বিশাল সম্মানের। একই সঙ্গে তিনি জানান, কমলা জার্সি গায়ে আরও অনেক বছর খেলতে চান।

২০২২ সালের জুনে ইংল্যান্ড সফরের সময় পিটার সিলারের স্থলাভিষিক্ত হয়ে নেদারল্যান্ডসের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন এডওয়ার্ডস। তার নেতৃত্বে দল ৫৬টি ওয়ানডে খেলেছে, যার মধ্যে ২৪টিতে জয় পেয়েছে। যদিও পরিসংখ্যান খুব উজ্জ্বল নয়, তবুও তার অধীনে নেদারল্যান্ডস বেশ কয়েকটি স্মরণীয় সাফল্য অর্জন করেছে।

বিশেষ করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকা এবং কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় ডাচ ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। টি-টোয়েন্টি সংস্করণেও তার নেতৃত্বে নেদারল্যান্ডস ২০২২ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় চমক সৃষ্টি করেছিল। সেই পরাজয়ের ফলে দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল।

এডওয়ার্ডসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পাওয়া ২৬ বছর বয়সী বাস ডি লিড বর্তমানে নেদারল্যান্ডসের অন্যতম সেরা অলরাউন্ডার। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিদায়ী অধিনায়কের ভূয়সী প্রশংসা করেন।

ডি লিড বলেন, এডওয়ার্ডস শুধু একজন অধিনায়কই ছিলেন না, তিনি খেলোয়াড়দের আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ডি লিডের ভাষায়, “অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সামর্থ্যে বিশ্বাস করতে পারিনি। কিন্তু স্কট সবসময় আমাদের বিশ্বাস করেছেন। প্রতিটি ম্যাচের পরিকল্পনা যেভাবে তিনি ব্যাখ্যা করতেন এবং আমাদের ওপর আস্থা রাখতেন, তা আমাকে একজন ক্রিকেটার হিসেবে নিজের সামর্থ্যের ওপর আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিশ্বাস করতে শিখিয়েছে।”

তিনি আরও বলেন, একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ হলো নিজের চেয়ে দলের অন্যদের সফল হওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া। এডওয়ার্ডস সেই কাজটি নিঃস্বার্থভাবে করেছেন বলেই তার বিশ্বাস।

নতুন অধিনায়ক আরো বলেন, “তিনি (এডওয়ার্ডস) সবসময় অন্যদের সেরাটা বের করে আনার চেষ্টা করেছেন। এ ধরনের নিঃস্বার্থ নেতৃত্ব খুব কমই দেখা যায়। এখন একজন খেলোয়াড় হিসেবে তার কাছ থেকে আরও অনেক কিছু দেখার অপেক্ষায় আছি। মাঠে তাকে নেতৃত্ব দিতে পারব, সেটিও আমার জন্য দারুণ একটি অনুভূতি।”

বর্তমানে বিশ্বকাপ লিগ-২-এর পয়েন্ট তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। টুর্নামেন্ট শেষে শীর্ষ চার দল বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাবে। বছরের শেষ দিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ লিগ-২ সিরিজ খেলবে ডাচরা। নতুন অধিনায়ক বাস ডি লিডের নেতৃত্বে সেই লক্ষ্য পূরণের পথচলা কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন অধিনায়ক পেল নেদারল্যান্ডস

আপডেট সময় ০২:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬