ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

দলে সুযোগ না পেয়ে অভিমানে ভারতের ক্রিকেটারের আত্মহত্যা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দলে সুযোগ না পাওয়ার অভিমানে আত্মহননের পথ বেছে নিল এক কিশোরী ক্রিকেটার। নাগপুরের বাজাজ নগর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। ১৭ বছর বয়সী এই ক্রিকেটারের নাম অদিতি চৌখান্ডে। আকোলার বাসিন্দা অদিতি প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন।

মা এবং দাদুর সঙ্গে নাগপুরে থাকতেন অদিতি। তার বাবা মহারাষ্ট্র সরকারের গণপূর্ত বিভাগের একজন ঠিকাদার। অদিতির বাবা থাকেন আকোলায়। এ বছরই উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন এই কিশোরী।

পুলিশ জানিয়েছে, ভাইর সঙ্গে ক্রিকেট অনুশীলন করতেন অদিতি। বুধবার রাতে মায়ের সঙ্গে খাওয়ার পর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন অদিতি। এরপরই তিনি চরম সিদ্ধান্ত নেন। সেই সময় বাবা এবং দাদু বাড়িতে ছিলেন না। খেলতে অন্য শহরে গিয়েছিলেন ভাই।

এই ঘটনার আগে একটি চিরকুট লিখে গিয়েছিলেন অদিতি। তাতে লেখা ছিল, ‘ভাই, তুমি খুব ভালো খেলো। আমিও একজন বড় ক্রিকেটার হতে চেয়েছিলাম। তুমি বাবা-মাকে গর্বিত করবে। আমি দলে সুযোগ পাই না। খুব হতাশ।’

তদন্তকারী পুলিশ কর্মকর্তা চেতন চৌহান বলেন, ‘দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই অদিতি এই সিদ্ধান্ত নিয়েছে। পরের ধাপের দলে সুযোগ পাওয়ার আশায় বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিল সে। মনে হচ্ছে, দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে।’

অদিতি বারবার দলে সুযোগ না পাওয়ার আসল কারণ নিয়ে তদন্ত চলতে পারে বলেও জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

দলে সুযোগ না পেয়ে অভিমানে ভারতের ক্রিকেটারের আত্মহত্যা

আপডেট সময় ০২:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬