ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের কেশম দ্বীপে আবাসিক এলাকায় হামলা চালানো জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার বেসামরিক মানুষের ওপর অপরাধ চালাচ্ছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। খবর সামা টিভির

তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।

তার অভিযোগ, কেশমের আবাসিক এলাকায় হামলাও বেসামরিক মানুষের ওপর চলমান আগ্রাসনের আরেকটি উদাহরণ।

গালিবাফ বলেন, কেশমে বেসামরিক এলাকায় হামলার ঘটনা এর আগের মিনাব ও লামের্দের ঘটনার ধারাবাহিকতা। তার দাবি, এসব হামলার মাধ্যমে একটি সহিংসতার চিত্র দেখা যাচ্ছে, যেখানে নিরীহ মানুষ বারবার সংঘাতের শিকার হচ্ছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার মুখে পড়লে সাধারণ মানুষের রক্ত ঝরানোর পথ বেছে নেয়।

তিনি সতর্ক করে বলেন, কেশমে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে এবং যারা নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী, তাদের পরিণতি ভোগ করতে হবে।

গালিবাফ আবারও বলেন, বেসামরিক মানুষের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি

আপডেট সময় ০১:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬