ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর নগরী দামিয়েত্তায় ড্রোন হামলার কারণে দুটি জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বুধবারের (২৯ জুলাই) এ ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি স্বীকার করল কায়রো। খবর আল জাজিরার

মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ২৯ জুলাইয়ের আগুনের ঘটনা ড্রোন হামলার কারণে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হামলার পরিস্থিতি ও এর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সংরক্ষণ ট্যাংকার। পরে আগুন পাশের আরেকটি জাহাজেও ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলার খবরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান-সম্পর্কিত হামলায় বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনা ও সম্পদ লক্ষ্যবস্তু হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর পর মিসরের ভূখণ্ডে এ ধরনের হামলার এটিই প্রথম ঘটনা। এর আগে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জাহাজে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করলেও আগুনের কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন

আপডেট সময় ০২:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬