ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা

আকাশ জাতীয় ডেস্ক: 

অধিভুক্ত সব ডিপ্লোমা স্তর, এইচএসসি (বিএমটি), এসএসসি (ভোকেশনাল) এবং এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ আগস্টের মধ্যে ব্যানবেইস থেকে ‘ইআইআইএন’ নম্বর সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বুধবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

সেখানে জানানো হয়, বোর্ড থেকে স্বতন্ত্র প্রতিষ্ঠানে পাঠদান অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো’ (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর সংগ্রহ করে বোর্ডকে অবহিত করার নিয়ম রয়েছে।

এতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান এখন পর্যন্ত ব্যানবেইস থেকে ইআইআইএন নম্বর সংগ্রহ করেনি, তাদের প্রতিষ্ঠানপ্রধানগণকে আগামী ১৪ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে ইআইআইএন নম্বরের জন্য আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের প্রয়োজনীয় লিংক কারিগরি শিক্ষা বোর্ড এবং ব্যানবেইসের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৯:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬