ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মসজিদের ইমামের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর তানোরে যৌতুকের দাবিতে এক মসজিদের ইমামের বিরুদ্ধে সুমাইয়া (১৯) নামের গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ সুমাইয়া স্বামী তুহিন ইসলামকে (২৩) প্রধান করে শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ১৮ অক্টোবর সন্ধ্যায় ওই গৃহবধূর বাবার বাড়ি তানোর পৌর সদরে মারপিটের ঘটনাটি ঘটেছে। তিনি মিরাপাড়া জামে মসজিদের ইমাম।

অভিযোগ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে পৌর সদর তানোর পশ্চিমপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে সুমাইয়ার সঙ্গে উপজেলার কামারগা ইউপি এলাকার হাতিশাইল মিরাপুর গ্রামের বাবুলের ছেলে তুহিন ইসলামের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে সুমাইয়াকে তুহিন বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকেন।

এ অবস্থায় গত তিন মাস আগে স্বামী ও তার পরিবারের লোকজন সুমাইয়াকে দুই লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। যৌতুক দিতে সুমাইয়া অপারগতা প্রকাশ করলে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে গৃহবধূ সুমাইয়া তার বাবা ইব্রাহিমকে বিষয়টি অবহিত করেন।

সুমাইয়ার বাবা বিষয়টি জানার পর মেয়েকে বাড়িতে নিয়ে যান। তারপরও স্বামীর বাড়ির লোকজনরা সুমাইয়ার পরিবারের লোকজনের কাছে টাকার দাবি করেই আসছিল। এমন অবস্থায় চলতি মাসের ১৮ অক্টোবর বুধবার সন্ধ্যার দিকে সুমাইয়ার বাবার বাড়িতে যান স্বামী তুহিনসহ তার বোন। ওইসময় গৃহবধূর বাবা-মা বাড়িতে ছিলেন না।

ফাঁকা বাড়ি পেয়ে সেখানে আবারো দুই লাখ টাকা যৌতুক দাবি করে গৃহবধূ সুমাইয়ার কাছে। তিনি যৌতুক দিতে অপারগতা জানালে তারা সুমাইয়াকে বেধড়ক পেটাতে থাকে। তাদের মারপিট সহ্য করতে না পেরে সুমাইয়া চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। অবস্থা বেগতিক দেখে স্বামী তুহিন তার বোনকে নিয়ে পালিয়ে যান। সুমাইয়ার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

গৃহবধূ সুমাইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার স্বামী কোরআনের হাফেজ এবং তিনি মসজিদে ইমামতি করতেন। তার সব কিছু ভালো দেখে আমি সম্মতি দিলে বাবা বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের কয়েক মাস ভালো চললেও গত ৩-৪ মাস ধরে অযথা বোনের উস্কানিতে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। আমার বাবার আমি একমাত্র মিয়ে। আমার স্বামীকে আমার বাবা অনেক কিছু দিয়েছে। তারপরও যৌতুকের দাবিতে আমাকে মাঝে মাঝেই মারপিট করে থাকে।

সুমাইয়ার বাবা ইব্রাহিম জানান, আমার একমাত্র মেয়েজামাইকে দিতে কম করি নি। হঠাৎ শুনছি দুই লাখ টাকা জামাইকে যৌতুক দিতে হবে। না দেয়ার কারণে আমার মেয়েকে অমানুষিক মারপিট করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

জানতে চাইলে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত তুহিন ইসলাম বলেন, আমি মোটরসাইকেল কিনে স্টকের ব্যবসা করার জন্য টাকার কথা বলেছি। কিন্তু টাকার জন্য মারধরের বিষয়টি সঠিক নয়। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠিয়ে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে কথা বলা হয়েছে। গৃহবধূর সঠিক বিচার নিশ্চিত করতে যা করা দরকার আইনগতভাবেই করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মসজিদের ইমামের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ১০:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭