ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। এতে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও দ্রুত জোরদার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, চলতি মাসের শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এ বিষয়ে দুই নেতার মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছিল।

তিনি বলেন, আঙ্কারায় আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আরও বেশি এবং দ্রুত এসব প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

জেলেনস্কির দাবি, পরে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে সম্মতি দেন।

জেলেনস্কি আরও জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে উভয় দেশের মধ্যে যৌথভাবে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

জেলেনস্কি বলেন, আমি আশা করছি, আমরা যৌথ উৎপাদনে যেতে পারব।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের কী প্রয়োজন, তা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি

আপডেট সময় ১২:২০:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬