ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জাপানের দক্ষিণ প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই ভূকম্পনের ফলে দেশটিতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। ১ মিটার বা ৩.২৮ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ উচ্চ ভূমিতে সরে যাওয়ার এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইতোমধ্যে নির্ধারিত উচ্চতার কিছু ঢেউ উপকূলে রেকর্ড করা হয়ে থাকতে পারে।

পরিস্থিতি সামাল দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মানবজীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা করার কথা জানিয়েছে সরকার। দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা বা বড় ধরনের ত্রুটি ধরা পড়েনি বলে জানিয়েছে পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

ভূমিকম্পের তীব্রতার কারণে কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুন উত্তর জাপানে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানলেও তাতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান চারটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে এবং প্যাসিফিক রিং অব ফায়ারের ওপর অবস্থিত। প্রতি বছর দেশটিতে শত শত ছোট-বড় ভূকম্পন অনুভূত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

আপডেট সময় ০৫:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬