ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন পর আবারও অধিনায়কত্বের কাঠামো পুনর্বিন্যাসের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে সাদা বলের ক্রিকেটে একজনের হাতেই থাকতে পারে নেতৃত্বের ভার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী বুধবার (২৯ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভায় নেতৃত্বের এই নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডের দায়িত্ব দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বিসিবি।

এ সিদ্ধান্ত কার্যকর হলে ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দায়িত্বের সমাপ্তি ঘটবে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই তার নেতৃত্ব নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়।

এক পর্যায়ে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবার ওয়ানডে দলের নেতৃত্বে ফেরানোর সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে টেস্টে শান্ত এবং সাদা বলের দুই সংস্করণে লিটন দাসকেই দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে, টি-টোয়েন্টি দলে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয়কে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করার বিষয়টিও আলোচনায় রয়েছে। সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সফরে হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জয়ে তার নেতৃত্বগুণ নতুন করে আলোচনায় এসেছে।

তবে এখনই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়। বিসিবির বোর্ড সভার সিদ্ধান্তের পরই বাংলাদেশ দলের নতুন নেতৃত্ব কাঠামো চূড়ান্ত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

আপডেট সময় ০২:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬