ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে তুরস্কের বিরুদ্ধে ইসরাইলের আপত্তিকে গুরুত্ব না দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কোন দেশকে কী প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করবে, তা কোনো বিদেশি নেতা নির্ধারণ করতে পারেন না।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তি প্রত্যাখ্যান করেন। তিনি তুরস্ককে যুক্তরাষ্ট্রের ‘অসাধারণ মিত্র’ হিসেবে উল্লেখ করে বলেন, আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে সিরিয়া প্রসঙ্গে, আঙ্কারা ভালো ভূমিকা পালন করেছে। খবর ইয়েনি সাফাক-এর।

ট্রাম্প বলেন, তুরস্ক হয়তো ইসরাইল বা নেতানিয়াহুর বড় সমর্থক নয়, তবে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক এখনো শক্তিশালী রয়েছে। তিনি ইঙ্গিত দেন যে, তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্প জানিয়েছিলেন, তুরস্ককে আবারও এফ-৩৫ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি তিনি অবশ্যই বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ছিল, এস-৪০০ ব্যবস্থা এফ-৩৫ যুদ্ধবিমানের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তবে তুরস্ক বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। আঙ্কারার দাবি, এস-৪০০ ও এফ-৩৫ একসঙ্গে পরিচালনায় কোনো সমস্যা নেই। বিষয়টি যাচাইয়ে একটি যৌথ কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে দেশটি। তুরস্কের মতে, এফ-৩৫ কর্মসূচি থেকে তাদের বাদ দেওয়া নিয়মবহির্ভূত ছিল এবং এ যুদ্ধবিমান দেশটির পাশাপাশি ন্যাটোর সামরিক সক্ষমতাও আরও শক্তিশালী করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

আপডেট সময় ১২:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬