ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত সরকারের অনুমোদন না মিললে ভেস্তে যেতে পারে আসন্ন এই সফর।

তবে ভারতীয় দলকে বাংলাদেশে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। প্রয়োজনে পূর্ণাঙ্গ সিরিজের বদলে এক ফরম্যাটের সিরিজ আয়োজনের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজনে এক ভেন্যুতেই পুরো সিরিজ আয়োজন করতে রাজি আছে। তবে তাদের প্রথম পছন্দ তিনটি টি-টোয়েন্টি একটি ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য একটি ভেন্যুতে আয়োজন করা। সে ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামই এগিয়ে রয়েছে। পাশাপাশি যেকোনো একটি ফরম্যাটে সিরিজ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি লন্ডনে আইসিসির সভার ফাঁকে দুই বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।’

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বিকল্প হিসেবে এক ফরম্যাটের তিন ম্যাচের সিরিজ আয়োজন নিয়েও কথা হয়েছে।

গত বছরের মাঝামাঝি সময়ে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে সফরটি স্থগিত করে ভারত। পরে সেটি ১৩ মাস পিছিয়ে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে নির্ধারণ করা হলেও এখনো পর্যন্ত চূড়ান্ত অনুমোদন মেলেনি।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। তবে বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সেই সিরিজ স্থগিত বা বাতিল হতে পারে। কারণ আগস্টের শেষ দিকে বাংলাদেশে এসে সাদা বলের সিরিজ শেষ করেই এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বে ভারতীয় দল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬