ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিজসেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন মাত্র ১৫ বছর ১২১ দিন বয়সী এই বিস্ময়বালক।

রবিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন সূর্যবংশী। ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ার দারুণ সম্ভাবনা তৈরি হলেও ব্র্যাড ইভান্সের দুর্দান্ত ক্যাচে থেমে যায় তাঁর ইনিংস। ফলে রেকর্ডটি আর স্পর্শ করা হয়নি।

তবে সিরিজজুড়ে তাঁর ব্যাটিং ছিল অসাধারণ। তিন ম্যাচে দুটি অর্ধশতকের সাহায্যে মাত্র ৭৭ বল মোকাবিলা করে ১৫১ রান করেন তিনি। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় তাঁর হাতেই ওঠে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার।

এই কীর্তির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান, তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৬ বছর ৩২৮ দিন বয়সে সিরিজসেরা হয়েছিলেন।

মাত্র ছয় ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেই এটি সূর্যবংশীর দ্বিতীয় বিশ্ব রেকর্ড। চলমান সিরিজের প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করার রেকর্ড গড়েছিলেন তিনি।

এদিন আরেকটি মাইলফলকও স্পর্শ করেন সূর্যবংশী। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন ভারতীয় এই তরুণ। তবে সবচেয়ে কম বয়সে ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি তাঁর দখলে আসেনি। সেই রেকর্ড এখনও সিয়েরা লিওনের আলুসিনে তুরের দখলে। তিনি ২০২২ সালে ক্যামেরুনের বিপক্ষে ১৫ বছর ৭৪ দিন বয়সে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিজসেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

আপডেট সময় ১১:৫০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬