ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বর্ষায় ত্বকের সংক্রমণ এড়াতে কী করবেন

আকাশ নিউজ ডেস্ক: 

বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জীবাণুর আনাগোনা বাড়ে। আবার এ সময় অত্যধিক আর্দ্রতা, ঘাম-বৃষ্টিতে ভিজে যাওয়া পোশাকের কারণে বাড়ে সংক্রমণের ঝুঁকি বাড়ে।এমন দিনে সুস্থ থাকতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ভীষণ জরুরি।

এই সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে,ঘাম কিংবা বৃষ্টিতে ভেজা পোশাক দীর্ঘক্ষণ পরে থাকলে ফাঙ্গাস জন্মানোর ঝুঁকি থাকে। অনেক সময়ে মুখ মোছার তোয়ালে-গামছাতেও ফাঙ্গাস জন্মাতে পারে। ভিজে তোয়ালে-গামছা যদি এক জায়গায় জড়ো করে রেখে দেন, ভালো করে শুকানো না হয়, তা হলে তাতে ফাঙ্গাস জন্মাতে পারে। আর ওই তোয়ালে ব্যবহার করলে ত্বকেও সংক্রমণের ঝুঁকি বাড়ে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফাঙ্গাল সংক্রমণ থেকে ত্বকে লাল র‍্যাশ বের হয়। লাল চাকা চাকা দাগ তৈরি হয়। এ ছাড়া অনেক সময়ে কুঁচকি, বগল বা নিতম্বে চুলকানি এবং দাদ দেখা দেয়। পিঠ, বুক ও ঘাড়ে সাদা বা বাদামি রঙের ছোপও দেখা যায়, যাকে ছুলি বলা হয়। এ ছাড়া পায়ের আঙুলের ফাঁকে বা পাতায় চুলকানি, চামড়া উঠে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়।

বর্ষায় ত্বকের সংক্রমণ এড়াবেন যেভাবে:

#জুতো-মোজা বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব বদলে ফেলুন।

#কাদা-জলে পা দিলে বাড়ি ফিরেই দ্রুত পরিষ্কার করে নিন।

#বৃষ্টি বা ঘামে ভেজা পোশাক দীর্ঘক্ষণ পরা থাকা যাবে না।

#গামছা হোক বা পোশাক, ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করুন।

#সিন্থেটিক বা টাইট পোশাক এড়িয়ে সুতির ঢিলেঢালা পোশাক পরুন।

#গোসলের সময়ে শরীরের প্রতিটা অংশ ভালো করে পরিষ্কার করুন।

#সাবান, গামছা ইত্যাদি পরিবারের কারও সঙ্গে শেয়ার না করাই ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বর্ষায় ত্বকের সংক্রমণ এড়াতে কী করবেন

আপডেট সময় ১০:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬