ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবার আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও নিজেকে নতুন করে প্রমাণের অপেক্ষায় ছিলেন পেসার হাসান মাহমুদ। কাউন্টি ও ভাইটালিটি ব্লাস্টে কেন্টের মন মাতানো পারফরম্যান্সের পর আলোচনায় চলে আসেন। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের সুযোগ হয় মূলত ‘রোটেশন পলিসি’র কারণে। তবে সেই হাসানই আগামী মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছেন।

গতি তারকা নাহিদ রানা চোট পাওয়ায় হাসানের কাঁধে এখন বাড়তি দায়িত্ব। তাসকিন আহমেদের পথ অনুসরণ করে এলপিএলকে ‘না’ বলে তাই ধরবেন দেশের বিমান। উদ্দেশ্য টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হওয়া।

এলপিএলে বাংলাদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘অবশ্যই, আগে বাংলাদেশ টিম। আগে নিজের দেশ তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে। কয়েকজন ফাস্ট বোলার ইঞ্জুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। আমরা খুবই পজিটিভ, খুব ভালো খেলার ব্যাপারে। আমাদের সেরাটা দিব। ভালো একটা জায়গা করে নিব।’

সব মিলে সময়টা তার ভালোই যাচ্ছে। কাউন্টির মতো দল যখন তাকে নিয়ে মাতামাতি করে, সহজেই বোধগম্য হাসান বল হাতে কতটা ছন্দে আছেন।

তিনি বলেন, ‘এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি সবসময় নিজের মতো থাকি। ইঞ্জুরি অবস্থায় অনেক কাজ করি এবং ইঞ্জুরি থেকে উঠে নিজেও পারফর্ম করার চেষ্টা করি। চেষ্টা থাকে সবসময় কাজের মধ্যে থাকার যাতে সুযোগ এলে মিস না করি।’

জাতীয় দলের খেলার জন্য এলপিএল মাঝপথে ছেড়ে যেতে তাই আক্ষেপের চেয়ে আনন্দই বেশি এই পেসারের। লক্ষ্মীপুরের এই ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ অবশ্যই। যাচ্ছি টেস্ট খেলতে, ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সবার আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ

আপডেট সময় ১২:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬