ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান হলো ‌‘চরমপন্থী আলেমদের দ্বারা পরিচালিত একটি দেশ।’ তারা তাদের অর্থনৈতিক সমস্যার প্রতি ‘উদাসীন’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

রুবিও বলেন, ‘তারা তাদের দেশ ধ্বংস করছে। ইরান যদি চাইতো, তবে তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো।’

বুধবার (২২ জুলাই) ম্যানিলায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন ‘আসিয়ান’-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এসব কথা বলেন রুবিও।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু তা করার বদলে তারা তাদের অর্থ তুলে নেয় এবং তা হিজবুল্লাহ, হামাস ও হুথিদের দিয়ে দেয়। তারা এই অর্থ শিয়া মিলিশিয়াদের দেয়। পুরো বিশ্বে তাদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদে তারা এই অর্থ ব্যয় করে।’

রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ‘একটি পারমাণবিক অস্ত্রশূন্য ইরান। তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। মানে চিন্তা করে দেখুন, তারা বিশ্বের সাথে কী করতে পারে!’

ইরান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এখনো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রেখেছে বলে জানিয়েছেন মার্কো রুবিও। তবে তার অভিযোগ, সংকট অবসানে তেহরান মোটেও আন্তরিক নয়। অন্যদিকে, লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন হুমকির মুখে এশিয়ামুখী সৌদি আরবের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজ মাঝপথ থেকেই পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬