ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

ম্যাচ জিতেও ওয়েস্ট ইন্ডিজের জরিমানা

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেলেও মন্থর ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় দলটির ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার এক বিবৃতিতে আইসিসি জানায়, শেষ ওয়ানডেতে নির্ধারিত সময়সীমার মধ্যে পূর্ণ ওভার শেষ করতে ব্যর্থ হয় শেই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওভার কম করার জন্য সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়।

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এই শাস্তি আরোপ করেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ অভিযোগ স্বীকার করে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মঙ্গলবার অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ারের দুর্দান্ত ইনিংসে ভর করে জয় পেলেও, প্রথম ম্যাচ জয়ের পর টানা তিনটি পরাজয়ে আগেই সিরিজ হাতছাড়া করেছিল ক্যারিবিয়ানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ম্যাচ জিতেও ওয়েস্ট ইন্ডিজের জরিমানা

আপডেট সময় ০২:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬