ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

শিক্ষার্থীদের আইনি সুরক্ষার আশ্বাসে অনশন ভাঙতে চান ওয়াংচুক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিতর্কিত নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। হাজার হাজার শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এদিকে বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, গত সোমবারের (২০ জুলাই) ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকার স্পষ্ট আশ্বাস দিলে তিনি তার অনশন তুলে নেবেন।

তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জীতেন্দ্র সিং তাকে হাসপাতালে দেখতে গিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং সংসদে এ বিষয়ে অর্থবহ আলোচনার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, সরকারও জানিয়েছে যে তারা নিট ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত।

পাশাপাশি, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্র ও পুলিশকে কারণ দর্শাতে বলেছে। একইসঙ্গে ওই দিনের ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ ও রেকর্ড সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের আইনি সুরক্ষার আশ্বাসে অনশন ভাঙতে চান ওয়াংচুক

আপডেট সময় ০৭:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬