ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামের পটিয়ায় ৫ বছরের শিশুকে ঘরে নেওয়ার পর হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত আসামি সাদিয়া সুলতানা নিহা (১৯)।

আদালতে জবানবন্দিতে তিনি জানান, তার বাবাকে শিশু জায়হানের বাবা অপমান করেছিল। এই ক্ষোভে শিশুকে তিনি হত্যা করেছেন।

৩ দিন রিমান্ড শেষে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালতে তাকে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন।

আদালতে নিহা হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

জানা যায়, গত বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরহাদ আসামিদের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহার ৩ দিন এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা সাইফুল ইসলাম ও মা শাহনুর আকতারের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে নিহাকে আদালতে নেওয়া হলে তিনি অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। তার জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও আদালতে দেওয়া স্বীকারোক্তির মাধ্যমে জায়হান হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও কারণ উদঘাটিত হয়েছে। নিহার বাবাকে জায়হানের বাবা অপমান করার কারণে ক্ষোভে এ হত্যাকাণ্ড বলে তিনি স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ১৬ জুন পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্বপাড়ায় নির্মমভাবে খুন হন সাইফুল ইসলামের ছেলে শিশু জায়হান। ওই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে স্থানীয় লোকজন থানা ঘেরাও করে। ঘটনার একদিন পর নিহাসহ তার বাবা-মাকে আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে জায়হানের পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

আপডেট সময় ১১:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬