ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫ আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না- সংসদে আমিনুল হককে স্পিকার বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার

পরিস্থিতির উন্নতি, তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, পরিস্থিতির উন্নতি হলেও কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে। সোমবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। উৎপাদন ছিল সাড়ে ১৪ হাজার মেগাওয়াট। ৩৩৯ মেগাওয়াট লোডশেডিং ছিল।

মন্ত্রী বলেছেন, ‘কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি। গতকালকে (রোববার) খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তরণ করতে পেরেছি।’

লোডশেডিংয়ের প্রতিবাদে রোববার অন্তত সাত জেলায় গ্রাহক বিক্ষোভ করেছেন। নেত্রকোনার কেন্দুয়ায় পল্লী বিদ্যুতের অফিসে ভাঙচুর করা হয়। এই উপজেলায় বিদ্যুতের চাহিদা ২৭ মেগাওয়াট। সরবরাহ ৯ মেগাওয়াট।

রোববার সংসদে বিবৃতিতে বিদ্যুৎ মন্ত্রী জানান, দুটি বড় বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটিতে বন্ধ হওয়ায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে। এতে লোডশেডিং বেড়েছে। ঢাকায়ও লোডশেডিং দিতে হবে।

সোমবার বিবৃতিতে ইকবাল হাসান মাহমুদ বলেন, বন্ধ থাকা দুটি বিদ্যুৎ কেন্দ্রে সোমবার থেকে উৎপাদন শুরু হয়েছে। আজকে আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।

তিনি বলেন, চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াট কমিয়ে আনার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ

পরিস্থিতির উন্নতি, তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০৫:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬