ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় গ্যাসলাইনের পাইপ ফেটে একটি নালার ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নালার ভেতর থেকে দাউ দাউ করে আগুন বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কর্ণফুলী গ্যাসের কর্মীরা গিয়ে ফেটে যাওয়া গ্যাসের পাইপ মেরামতের কাজ শুরু করেন।

রোববার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় বেলা আড়াইটার দিকে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কের নালায় আগুন জ্বলছিল। পুলিশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে এক-দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। মূলত গ্যাসলাইন ফেটে এই আগুন লেগেছে।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, আমাদের গ্যাসলাইন ফেটে আগুন লেগেছে। কীভাবে পাইপটি ফাটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাইপ মেরামত করা হচ্ছে এবং ঘটনাস্থলে আমাদের কর্মীরা কাজ করছেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

স্থানীয় দোকানি সিরাজুল ইসলাম বলেন, জাকির হোসেন সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন ফেটে সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। একপর্যায়ে গ্যাসে আগুন লেগে তা নালার লোহার জালির ভেতর দিয়ে ওপরে উঠে আসে। তা দেখে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তখন ৯৯৯ নম্বরে অনেকে ফোন করে বিষয়টি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৪:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬