ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার আয়ের অর্ধেক ছিল আমার স্কুলের বেতন, বাবাকে নিয়ে আবেগঘন তৌসিফ

আকাশ বিনোদন ডেস্ক : 

আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনে ভালোবাসা, সাহস, নিরাপত্তা ও নির্ভরতার প্রতীক বাবাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর বিশেষ এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সামাজিক মাধ্যমে বাবাকে নিয়ে স্মৃতি ভাগ করে নিচ্ছেন দেশের শোবিজ তারকারা। এদিন বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

তিনি লিখেছেন, ‘যখন আব্বুর মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ, তার একটাই স্বপ্ন ছিল তাঁর ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা।’

তিনি আরও লিখেছেন, ‘আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তাঁর অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ, তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয় এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’

বাবার স্বপ্নের কথা উল্লেখ করে তৌসিফ লিখেছেন, ‘আজ আমি তার (বাবা) সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু।’

সবশেষে অভিনেতা লিখেছেন, ‘তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। আজীবন বেচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার আয়ের অর্ধেক ছিল আমার স্কুলের বেতন, বাবাকে নিয়ে আবেগঘন তৌসিফ

আপডেট সময় ০৪:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬