ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের প্রাণঘাতী ও ভয়াবহ বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড।

ইরান এই ইসরাইলি হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পূর্ববর্তী একটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। সামরিক কমান্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে শত্রুপক্ষের প্রতিশ্রুতির বরখেলাপ ও আগ্রাসনের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ।

বিবৃতিতে ইরান আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, লেবাননে যদি এই ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুপক্ষকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে সামনে আরও কঠোর ও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি বন্ধের ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

আপডেট সময় ০৭:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬