ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা ও লেবাননে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার দেশকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন।

দেশটির বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে ‘ভ্রান্তিমূলক’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই রাজনৈতিক খামখেয়ালিপনার চড়া মূল্য চুকাতে হচ্ছে পুরো ইসরাইলকে।

ইসরাইলি গণমাধ্যম ‘চ্যানেল ১২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, গত ২০২৪ সালের অক্টোবর মাস থেকেই লেবাননের সাথে কূটনৈতিক আলোচনায় বসা উচিত ছিল সরকারের। কিন্তু তা না করে কেবল ‘ব্যক্তিগত এবং দলীয় রাজনৈতিক স্বার্থ’ হাসিলের জন্য যুদ্ধ টেনে হিচড়ে দীর্ঘায়িত করা হচ্ছে, যার ফলে প্রতিদিন অকাতরে সাধারণ ইসরাইলি সেনাদের প্রাণ হারাতে হচ্ছে।

মোশে ইয়ালোন স্পষ্টভাবে অভিযোগ করেন, নেতানিয়াহু তার অতি-ডানপন্থী কট্টরপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা হিসেবেই এই যুদ্ধকে বাঁচিয়ে রাখছেন। চলমান এই যুদ্ধ পরিস্থিতি দেশের অস্তিত্বের ওপর আঘাত হানছে উল্লেখ করে তিনি বলেন, ইসরাইল দ্রুতই পরবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে নির্বাচনের পরেও যদি এই একই অস্থিতিশীল পরিস্থিতি এবং বর্তমান সরকারের নীতি বজায় থাকে, তবে একপর্যায়ে ইসরাইল নামক রাষ্ট্রটিই চিরতরে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’

আপডেট সময় ০৪:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬