ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে ইরানের ওপর আবারও ‘কঠোর অবরোধ’ আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। প্রয়োজনে সামরিক অভিযান চালানোর সতর্কতাও দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

সাম্প্রতিক চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিতে সম্মত হয়েছে, যা এতদিন ইরানি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইরান যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে’ এবং তাদের ভাষায় ‘পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা’ ত্যাগ না করে, তবে ‘প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত।’

কিছু ইউরোপীয় দেশ হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে প্রস্তুত বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এছাড়া ব্রিটেনকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে হেগসেথ বলেছেন, দেশটিকে অবশ্যই ‘আরও এগিয়ে আসতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬