ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে (রিফাইনারি) বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে একই স্থাপনায় কিয়েভের এটি দ্বিতীয় হামলা।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেন দূরপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ-পূর্বের কাপোতন্যা জেলার মস্কো অয়েল রিফাইনারিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, মস্কোর দিকে আসা ৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি বলেন, ‘বিমান প্রতিরক্ষা বাহিনী এখনো ব্যাপক হামলা প্রতিহত করে যাচ্ছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের যাচাই করা একটি ভিডিওতে শোধনাগারটিতে বিস্ফোরণের মুহূর্ত দেখা গেছে। ভিডিওতে স্থাপনাটির একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এরপর আরও একটি বড় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

এর আগে মঙ্গলবার একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। সে সময় সোবিয়ানিন জানিয়েছিলেন, হামলায় রিফাইনারি প্রাঙ্গণের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্যারিসে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, ওয়াশিংটন খুব শিগগিরই রাশিয়ার তেল সরবারহের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হলেই এই মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের

আপডেট সময় ১২:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬