ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী (১৯ জুন) শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে তা কার্যকর হবে।

তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের অনুলিপি এখনও প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সংবেদনশীলতার কারণেই এমনটি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন উপস্থাপক মেগিন কেলির পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বিষয়টি সঠিকভাবে এবং সঠিক সময়ে প্রকাশ করতে হবে। কিছু সূক্ষ্ম কূটনৈতিক বিষয়ে আলোচনা এখনও চলমান রয়েছে।”

তিনি জানান, শুধু ইরানই নয়, আলোচনার মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকেও চুক্তির বিস্তারিত প্রকাশে ধাপে ধাপে এগোনোর অনুরোধ এসেছে। বিশেষ করে পাকিস্তান ও কাতার এ বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছে।

ভ্যান্স বলেন, “ইরানিরা এবং আমাদের কিছু মধ্যস্থতাকারী, বিশেষ করে পাকিস্তান ও কাতার, চেয়েছে যেন আমরা বিষয়টি সঠিক ক্রমে এগিয়ে নিই।”

তবে কেন এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, সে বিষয়ে তিনি নিজেও পুরোপুরি অবগত নন বলে মন্তব্য করেন। তার ভাষায়, “আমি এর পেছনের যুক্তি পুরোপুরি বুঝি না, তবে আরব ও মুসলিম বিশ্বে কিছু সংবেদনশীল বিষয় রয়েছে, যেগুলোর প্রতি আমরা সম্মান দেখানোর চেষ্টা করছি।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

আপডেট সময় ০৮:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬