ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, সোমবার যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত হয়, তখনই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার থেকে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।

মঙ্গলবার তেহরানে কূটনীতিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি এই মন্তব্য করেন। তবে একই সঙ্গে তিনি ইসরায়েল ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি বার্তাও দেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, ইরান ও লেবাননের ওপর যুদ্ধ বন্ধের বিষয়টি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের ধারাবাহিকতা বজায় থাকলে ইরান সেটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।”

আরাঘচি বলেন, “এখন থেকে লেবাননের ওপর ইসরায়েলের যেকোনও হামলা কখনওই গ্রহণযোগ্য হবে না।”

তিনি ‍উল্লেখ করেন, “আমাদের মতে, এই সমঝোতা স্মারকের দুই পক্ষ হলো একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ।”

কূটনীতিকদের সঙ্গে আলাপকালে আগামী দিনগুলোতে মার্কিন-ইরান আলোচনা কীভাবে এগোবে, তার একটি রূপরেখাও তুলে ধরেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, সামগ্রিক আলোচনাটি প্রধানত দুটি ধাপে বিভক্ত হবে। প্রথম ধাপে হরমুজ প্রণালীর পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং ইরান ও ইসরায়েলের বোমাবর্ষণে ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পর পুনর্গঠনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

আরাঘচি আরও যোগ করেন, আলোচনার পরবর্তী ধাপে পারমাণবিক সমস্যা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে সমাধান করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান

আপডেট সময় ০৪:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬