ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’: আলি আবদোল্লাহি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং প্রতিরোধ শক্তির সাফল্য দেখবে বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি। সেইসঙ্গে তিনি ইসরাইলকে একটি ‘আগ্রাসী শত্রু’ হিসেবেও উল্লেখ করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে এ কথা বলা হয়েছে।

মেজর জেনারেল গোলামআলি রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায় আবদুল্লাহি এসব কথা বলেন।

মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেন, রশিদ ও তার ছেলের মৃত্যু ইরানের জন্য বেদনাদায়ক ছিল, তবে একই সঙ্গে এটি দেশের প্রতিরোধক্ষমতা ও জাতীয় শক্তিরও প্রমাণ দিয়েছে।

আবদুল্লাহির ভাষ্য, ‘দুর্বল ও লোভী শত্রু ভেবেছিল, ইরানের সামরিক কৌশলবিদদের শারীরিকভাবে হত্যা করে দেশের প্রতিরক্ষা-সংকল্পে ফাটল ধরানো যাবে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু তারা বুঝতে পারেনি যে শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন।’

আবদুল্লাহি দাবি করেন, রশিদের দেখানো কৌশলগত পথ অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনী এখনও শত্রুর তথাকথিত ‘জটিল হাইব্রিড ও জ্ঞানগত যুদ্ধ’ মোকাবিলা করে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’: আলি আবদোল্লাহি

আপডেট সময় ০৩:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬