ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে জাতিসংঘের বহরে হামলা, ২ শান্তিরক্ষী আহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউনিফিল)-এর একটি লজিস্টিক বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে মালয়েশিয়ার দুই শান্তিরক্ষী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, দক্ষিণ লেবাননের হারিস গ্রামসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত দুই শান্তিরক্ষীর অবস্থা স্থিতিশীল রয়েছে। ইউনিফিল এ ঘটনার তদন্ত করবে বলেও জানান তিনি।

তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

ডুজারিক আরও জানান, পৃথক এক ঘটনায় বিনতে জবেইল এলাকার কাছে জাতিসংঘের একটি বহরের পাশ দিয়ে ইসরাইল সেনাবাহিনীর একটি ট্যাংক গুলি ছোড়ে। নিরাপত্তার স্বার্থে বহরটি পরে বিকল্প পথে যাত্রা অব্যাহত রাখে।

তিনি বলেন, গত বুধবার (১০ জুন) বিইয়াদা এলাকাতেও ইউনিফিলের শান্তিরক্ষীরা উল্লেখযোগ্য ড্রোন তৎপরতা লক্ষ্য করেছেন।

ডুজারিক সব পক্ষকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা এবং অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেবাননে জাতিসংঘের বহরে হামলা, ২ শান্তিরক্ষী আহত

আপডেট সময় ০২:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬