ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মহান ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

একই বক্তব্যে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া খুব শিগগিরই সম্পন্ন হতে পারে, এমনকি ইউরোপে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বাক্ষরও হতে পারে।

তিনি আরও বলেন, ইরান-সম্পর্কিত চুক্তির নথিপত্র এখন ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে—এমন খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, মুখপাত্রের মতে, আলোচনার অগ্রগতি নিয়ে যে দাবি করা হচ্ছে তা সময়ের আগেই করা হচ্ছে এবং এখনো কোনো বিষয় চূড়ান্ত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি: ট্রাম্প

আপডেট সময় ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬