ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’ হাকিমি রাজধানীতে ভবন থেকে পড়ে দুই নারীর মৃত্যু আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল ‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’:তথ্য মন্ত্রী প্রকাশ্যে উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’: ইরানের প্রধান বিচারপতি শিবির নেতা জিসানকে বহিষ্কার ‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’: আলি আবদোল্লাহি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইয়েমেনের বালহাফ বন্দর থেকে প্রায় ৮৮ নটিক্যাল মাইল (প্রায় ১৬৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ছোট নৌযানটিতে ছয়জন ব্যক্তি ছিলেন। তাদের সঙ্গে জাহাজে নিয়োজিত সশস্ত্র নিরাপত্তা দলের গুলিবিনিময় হয়। পরে নৌযানটি ঘটনাস্থল ত্যাগ করে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা জাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাহাজটি কোন দেশের তাও জানা যায়নি। ঘটনাটির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

লোহিত সাগর ও ইয়েমেন উপকূলবর্তী জলসীমায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক নৌপরিবহন খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’ হাকিমি

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

আপডেট সময় ১২:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬