ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিরকুক দখল করেছে ইরাকি বাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের কিরকুক শহর দখল করেছে বাগদাদের সেনাবাহিনী। কুর্দিস্তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার অভিযানের প্রথম ধাপ হিসেবে সোমবার শহরটি দখল করে ইরাকি বাহিনী। বাগদাদের কেন্দ্রীয় সরকার ও কিরকুক শহের থাকা অন্যান্য সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ইরাকি বাহিনী শহরের কেন্দ্রে থাকা গভর্নরের বাসভবন দখল করেছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেনারা ভবনের ভেতরে প্রবেশ করেছে এবং পেশমারগা বাহিনীর কাছ থেকে কোনো বাঁধা পায়নি। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী বিভাগের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা ১২টি হামভি গাড়ি নিয়ে ভবনে প্রবেশ করে এবং সেখানে অবস্থান নেয়। এ ব্যাপারে কুর্দি কর্তৃপক্ষের কোনো মন্তব্য জানা যায়নি।

গত ২৫ সেপ্টেম্বর স্বাধীনতার প্রশ্নে কুর্দিস্তানে গণভোট হয়। এতে ৯০ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দেয়। তবে ইরাক হুঁশিয়ারি করে বলেছে, তারা কুর্দিস্তানের এই গণভোটের ফল মেনে নেবে না। কুর্দিস্তানে ইরাকি নিয়ন্ত্রণই বহাল থাকবে।

সোমবার সকালে ইরাকি বাহিনী জানিয়েছিল, তারা কিরকুকের বিমানবন্দর, একটি তেলখনি, কেওয়ান সামরিক ঘাঁটি এবং শহরের দক্ষিণ-পূর্বের জেলা তাজা খোরমাতু দখল করেছে। ইরাকি বাহিনী অগ্রসহ হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার কুর্দি ও পেশমার্গা যোদ্ধা শহর ছেড়ে পালাতে শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিরকুক দখল করেছে ইরাকি বাহিনী

আপডেট সময় ০১:৫২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭