ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার

অাকাশ নিউজ ডেস্ক:

রাজশাহীর চারঘাটে ২৫ গ্রাম হেরোইনসহ ইউপি সদস্য আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা নামক স্থান থেকে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আশরাফ আলী উপজেলার শলুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। তিনি উপজেলার চামটা গ্রামের মৃত গোলাম পাঞ্জাতনের ছেলে। এ বিষয়ে এসআই মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, ইউপি সদস্য আশরাফ আলী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জনপ্রতিনিধির আড়ালে দীর্ঘদিন ধরে হেরোইন ও ইয়াবা বিক্রি করে আসছিলেন।

শনিবার সকালে পুলিশ গোপন সংবাদে জানা যায়- হেরোইন সম্রাট আশরাফ আলী ২৫ গ্রাম হেরোইন নিয়ে বানেশ্বরের দিকে যাচ্ছে। পরে আশরাফ আলী নিল রংয়ের এপাচি মোটরসাইকেল যোগে শিশুতলা নামক স্থানে পৌঁছালে পুলিশ তার শরীর তল্লাশি করে ২৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।আশরাফ আলী ইতোপূর্বেও হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন বলে জানান ওসি নিবারন চন্দ্র বর্মন। শনিবার দুপুর ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, আশরাফ আলী দীর্ঘদিন ধরে হেরোইন ও ইয়াবা বিক্রি করে এলাকায় হেরোইন সম্রাট আশরাফ বলেই পরিচিতি লাভ করেন। হঠাৎ করেই তিনি গত ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করে জনপ্রতিনিধিতে রুপান্তরিত হোন।এরপর সে ঐতিহ্যবাহি শলুয়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য নির্বাচিত হোন। কিন্তু তার পরেও আশরাফ আলী হেরোইন ব্যবসা বন্ধ না করে প্রশাসনের চোখ ফাকি দিয়ে চালিয়ে যান অবৈধ হেরোইন বাণিজ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় ১০:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭