ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরী (১৫) কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩৬) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের ছয়ঘরিয়া এলাকার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতার রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর মা ছয় বছর ধরে সৌদি আরব প্রবাসী। সে তার বাবার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকায় একটি ভাড়াটে বাসায় বসবাস করে আসছে। সম্প্রতি কিশোরীর মা বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে দুই সপ্তাহ আগে ফের সৌদি আরবে চলে যান। এরপর থেকে ভুক্তভোগী কিশোরী তার দুই ছোট বোন ও বাবা সেই ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলেন।

শনিবার (১৬) রাতে ওই কিশোরীকে ধর্ষণ করেন রফিকুল ইসলাম। এসময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। সোমবার (১৮ মে) সকালে ফের ধর্ষণচেষ্টা চালান রফিকুল ইসলাম। এসময় ওই কিশোরী পালিয়ে গিয়ে বিষয়টি আশপাশের লোকজনদের জানায়। পরে সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে মামলা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট সময় ১০:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬