ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১, ২১টি অস্ত্র উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সুন্দরবনে র‌্যারের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. মোক্তার মোল্লা নামে একজন নিহত হয়েছেন। এসময় সেখান থেকে ২১ টি অস্ত্র ও ৩৭টি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত মোক্তার মোল্লা সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে র‌্যাব দাবি করছে। সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। আটটা ১৫ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত গুলিবিনিময় হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটারাইফেল, দুটি ওয়ান স্যুটারগান ও ১৬টি পাইপগান এবং ৩৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি।

ঘটনাস্থল থেকে র‌্যাব-৮ এর সহ অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স সকালে এই প্রতিবেদককে বলেন, সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনী ও তার ৭/৮ জন সহযোগী শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় অবস্থান করছে এমন গোপণ সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। আটটা ১৫ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ মিনিট বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা বনের গহীণে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সেখান থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা দাবি করেন। পরে সুন্দরবনে নদীখালে থাকা জেলেরা সেখানে এসে নিহত ব্যক্তিকে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার মোল্লা বলে সনাক্ত করেন। উদ্ধার হওয়া অস্ত্র গোলাবারুদ ও নিহতের মরদেহ বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও বলেন, লিটন নামে এক ব্যক্তি প্রায় দুই মাস আগে নিজ নামে বাহিনী গড়ে তুলে সাগর ও সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায় ও অপহরণ করে মুক্তিপন আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে। তবে নিহত মোক্তার মোল্লার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১, ২১টি অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৩:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭