ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

বগুড়ায় বান্ধবীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরের ফুলবাড়ীর একটি এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার (সাব ইন্সপেক্টর) জিয়াউর রহমান।

তিনি বলেন, ‘ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রোববার রাত ৮টার দিকে শহরের একটি শপিং মলে যান। সেখানে অভিযুক্ত তরুণরাও উপস্থিত হন। পরে তারা তরুণীকে নিয়ে শশ্মানঘাটের পাশে একটি নির্মাণাধীন ভবনে যান। সেখানে তাদের সঙ্গে আরেক তরুণ যোগ দেয় এবং তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তরুণীকে শহরে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। পরে স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তবে অভিযুক্ত তরুণরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, বগুড়া সদর থানাধীন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। রোববার রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

বগুড়ায় বান্ধবীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৮:১৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬