ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের

সরকার স্বজনপ্রীতি করে বৈষম্য সৃষ্টি করছে: হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, এই সরকার স্বজনপ্রীতি ও আঞ্চলিক রাজনীতি করে দেশে বৈষম্য সৃষ্টি করছে। এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে যাচ্ছে, কিছু দিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে।

রোববার বিকাল ৪টায় হোমনা বাসস্ট্যান্ডসংলগ্ন বালুর মাঠে এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, এই সরকারের অনেক গুণ, পার্শ্ববর্তী মেঘনা উপজেলায় ৩ মাসে ৪ খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছেন, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছেন। এ হত্যার বিচার করবে কারা। এ সরকারের আইনশৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে, এ ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই সরকার তলানিতে নাই হয়ে যাবে।

তিনি বলেন. স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু তিনি আসলে নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েই তার কোনো চিন্তা নাই।

নারীশিক্ষা নিশ্চিত ও নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে অবিবাহিত যুবকদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এখনো বিয়ে করেননি, তারা নিজেদের চেয়ে উচ্চশিক্ষিত বিয়ে করবেন।

এ সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হোমনা শাখার প্রধান সমন্বয়ক মো. রাজু আহমেদ সরকারকে হোমনা পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করেন।

রাজু আহমেদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাওসার, কুমিল্লা জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আহসান টিটু, কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।

পরে হাসনাত আবদুল্লাহ এমপির হাত ফুল দিয়ে বিভিন্ন বয়সের শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।

এর আগে বেলা ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ এমপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক

সরকার স্বজনপ্রীতি করে বৈষম্য সৃষ্টি করছে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৯:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬