ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ আসে না: মঞ্জু

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের উপর হামলাকে বিরুদ্ধ মতের উপর হামলা অভিহিত করে এর বিরুদ্ধে জুলুম ও বৈষম্যবিরোধী নাগরিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রোববার (১৭ মে) সকালে মিরপুর শাহ আলী বেগদাদী (রহ.) এর মাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভার যৌথ আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রোমেলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মাজার ভক্ত, পাগল, সাধক, বাউল ও দর্শনার্থী সমাবেশে অংশ নেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে মীরপুর শাহ আলী মাজারে হামলায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ছোটবেলায় আমরা অনেকেই ভক্তি সহকারে মাজার জিয়ারত করেছি, মাজারে মোমবাতি জ্বালিয়েছি। কিন্তু বিজ্ঞ আলেমদের কাছ থেকে যখন জানতে পেরেছি এগুলো ধর্মমতে সহীহ কাজ নয় আমরা সেগুলো পরিহার করেছি। বিজ্ঞ আলেমরা আমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছেন কিন্তু কখনোই মাজারে হামলা করে এসব কাজ বন্ধ করে দেয়ার জন্য উদ্বুদ্ধ করেননি। যুক্তি দিয়ে বুঝিয়ে মানুষকে সংশোধন করাই হলো ইসলামের কাজ। বিরুদ্ধ মতের উপর শক্তি প্রয়োগ ও হামলা কোনভাবেই সমর্থনযোগ্য নয়।

মঞ্জু সারা দেশের মাজারগুলোতে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান শুরু করতে হবে সচিবালয় ও জাতীয় সংসদ থেকে। প্রয়োজনে সংসদ, সচিবালয় এবং পুলিশ প্রশাসনের মধ্যে যারা মাদকাসক্ত তাদের তালিকা প্রকাশ করতে হবে। তিনি অধিকার আদায়ের প্রশ্নে এবি পার্টির সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ন আহ্বায়ক সরোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ আসে না: মঞ্জু

আপডেট সময় ০৪:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬