ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‌‘পাগলদের সংগঠন’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন

ডুয়েটে তুমুল সংঘর্ষ, শহীদ মিনার এলাকা রণক্ষেত্রে পরিণত

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার (১৭ মে) সকালে ক্যাম্পাসে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন চলাকালে বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মুহূর্তেই শহীদ মিনার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। তাদের ভাষ্য, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, অ্যাকাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি রয়েছে। তাই অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন আরও কার্যকর হবে বলে তারা মনে করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ডুয়েটে তুমুল সংঘর্ষ, শহীদ মিনার এলাকা রণক্ষেত্রে পরিণত

আপডেট সময় ০১:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬