ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাইকাররা।

রবিবার(১৭ মে) দুপুর ১২টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।

ঘটনাস্থলে দেখা যায়, এনবিআর ভবনের সামনের সড়কে প্রায় ২০০ মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা আরোহীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

মোটরসাইকেল চালকদের পক্ষে এ কে এম ইমন বলেন, ‘আমরা সংবাদে দেখেছি আগামী বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। যাঁদের মোটরসাইকেল আছে, তাদের আয়করের আওতায় এনে অগ্রিম কর (এআইটি) বসানো হতে পারে। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাইক কোনো বিলাসবহুল পণ্য নয়। একটি মোটরসাইকেল কেনার সময়ই ক্রেতাদের শুল্ক ও কর দিতে হয়। এরপর আবার নতুন করে কর আরোপ সাধারণ মানুষের জন্য চাপ সৃষ্টি করবে। আমরা বিষয়টি পুনর্বিবেচনার জন্য এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেব।’

মানববন্ধনের কারণে সংশ্লিষ্ট সড়কের এক পাশে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়লেও বড় ধরনের কোনো যানজট তৈরি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

আপডেট সময় ০১:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬