ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৭ মে) সকালে আসাদগেট-মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে আশপাশের বিভিন্ন স্থান থেকে আরও লোকজন এসে মিছিলে যোগ দেয়। মিছিলটি মিরপুর রোড হয়ে আসাদগেটের কাছাকাছি গিয়ে শেষ হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করে আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

সব সিদ্ধান্তই সর্বসম্মত, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ১২:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬