ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের

হামে শিশু মৃত্যুর জন্য সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে: নাহিদ ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক: 

হামে শিশুদের মৃত্যুর জন্য বিএনপি সরকারকে দায়ী করে এনসিপিরি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে। সরকার হাম মোকাবেলায় ব্যর্থ হয়েছে। দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে কয়েকটি হাসপাতালকে হামের চিকিৎসায় নির্দিষ্ট করতে হবে।

শনিবার রাজধানীর তোপখানায় বিএমএ মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যুবশক্তিকে রাজপথের কর্মসূচির প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘পানির ন্যায্য হিস্যা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্বের জন্য সীমান্ত লংমার্চ করব। আমরা দেখছি, ভারতের হিন্দুত্ববাদের উত্থান হয়েছে, বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশ ইন করছে। তারা বাংলাদেশকে নিয়ে যেসব পরিকল্পনা ও ষড়যন্ত্র করছে, তা মোকাবেলা করে এই সরকারের পক্ষে সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব না। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার নয়, তারেক রহমানেরই সরকার। তাঁর ওপর আস্থার রাখার কারণ নেই।’

সংস্কার ও জনগণের সঙ্গে সরকার বিশ্বাসঘাতকতা করেছে অভিযোগ করে নাহিদ বলেন, ‘সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করেছে। যুবকদের জন্য দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এক কোটি কর্মসংস্থানের কিছুই দেখতে পাচ্ছি না।’

ফারাক্কা দিবসে মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ‘অভিন্ন প্রায় সবগুলো নদীতে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করছে ভারত। এবছর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তিতে আমাদের পানির ন্যায্য হিস্যা দেখতে চাই।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত। বাংলাদেশ কোনো পরাশক্তির ‘খেলার মাঠ’ হবে না। বর্তমান সরকার কোথায় মাথা বন্ধক রেখে ক্ষমতায় এসেছে, তা স্পষ্ট নয়। পররাষ্ট্রনীতি জনগণের পক্ষে তৈরি হবে। এক দল আগে ভারতের মুখাপেক্ষী ছিল। এখন সরকার অন্য কোনো পরাশক্তির মুখাপেক্ষী হয়ে দেশ পরিচালনা করবে তা জনগণ মেনে নেবে না। কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে বাণিজ্য চুক্তি করা হয়েছে। এসব জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে সংসদে আলোচনা করতে হবে। চুক্তিগুলো অসম চুক্তি কিনা, তা উন্মুক্ত করতে হবে।’

বিরোধী দল সহায়তা করতে চেয়েছিল দাবি করে নাহিদ বলেন, ‘সরকারই পথ বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান যতটা সফল ছিলেন, তারেক রহমান ততটা ব্যর্থ হবার পথে। প্রচারনা দিয়ে দেশ চলে না। কোনো পরাশক্তির লেজ ধরে দেশ পরিচালনা করতে পারবেন না। প্রচারনা কৌশলবিদ হতে চাইলে, নাটক করেন, সিনেমা করেন, থিয়েটারে যান।’

যুবশক্তির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলে সঞ্চালনায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

হামে শিশু মৃত্যুর জন্য সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ১১:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬