ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবির ১৮ শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৮ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৫ ও ২০১৬ সালের জন্য তাদের মনোনীত করেছে।

এর মধ্যে রাবির আওতাধীন মেডিকেল কলেজের দুইজন শিক্ষার্থীও রয়েছেন। সম্প্রতি ইউজিসি’র নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৫-১৬ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৪ জনকে বাছাই করা হয়েছে। তবে এ স্বর্ণপদক কখন দেয়া হবে এ বিষয়ে ইউজিসির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তালিকা ইউজিসির কাছে পাঠানো হয়েছিলো। সেখান থেকে ১৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনো কোন চিঠি আসেনি। চিঠি আসলেই পুরস্কার প্রদানের তারিখটি জানতে পারবো।’

২০১৫ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- আরবি বিভাগের ইয়াছিন আল মাসুম, আইন বিভাগের নূরুল হুদা, অর্থনীতি বিভাগের মনিরা পারভীন কনা, পদার্থবিজ্ঞান বিভাগের ইহ্তিশাম ক্কাবিদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের লুবাতুল আরবিয়া, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শাহনাজ আক্তার, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শামীম রেজা, এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের পূজা দেবী, মেডিকেল কলেজের জোহরা আক্তার।

২০১৬ সালের স্বর্ণপদকের জন্য মনোনিত শিক্ষার্থীরা হলেন, আরবি বিভাগের এইচ এম মুহিব্বুল্লাহ, আইন বিভাগের বনশ্রী রাণী, সমাজবিজ্ঞান বিভাগের কোহিনুর খাতুন, ফার্মেসি বিভাগের আনিকা নুসরাত, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সিফাত রাহী, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাগর হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জাকিয়া জিনাত চৌধুরী, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তাজমিনা খাতুন ও মেডিকেল কলেজের মুহতারিমা-নূর-ই-হাসীন প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবির ১৮ শিক্ষার্থী

আপডেট সময় ০৫:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭